সর্বশেষ সংবাদ :

রাজনীতিতে এখন লোভী স্বার্থপরদের দৌরাত্ম বেড়েছে: আলমগীর কবির

স্টাফ রিপোর্টার, নওগাঁ: সাবেক মন্ত্রী আলমগীর কবির বলেছেন, দুর্নীতি, দখলবাজি, চাঁদাবাজি ও সন্ত্রাস দেশের রাজনীতিতে লোভী স্বার্থপরদের দৌরাত্ম বেড়েছে। ফলে নির্বাচনে টাকার খেলা ও সন্ত্রাস রোধ করা কঠিন হয়ে উঠেছে। নির্বাচন ভালো না হলে দেশ আরও সংকটে পড়বে। নির্বাচনে রাষ্ট্র ও প্রশাসন দুর্বল হলে পক্ষপাতিত্ব থাকলে সন্ত্রাসীদের শক্তি দেখা দেয়। এ নির্বাচন আগের মতই টাকা, সন্ত্রাসী ও গুন্ডা পান্ডাদের হবে না। এটাই জাতির প্রত্যাশা। তিনি শনিবার সন্ধ্যায় তার নির্বাচনী এলাকায় নওগাঁর আত্রাই উপজেলার গন্ডগোয়ালী, পাইকারা বাজারে তিনটি পথসভায় বক্তব্য এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, রানীনগর থানা বিএনপি নেতা অ্যাডভোকেট জয়নুল হোসেন ও মাস্টার নজরুল ইসলাম, আত্রাই থানা বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


প্রকাশিত: January 5, 2026 | সময়: 12:38 am | সুমন শেখ