, , ।
অলিউল হক ডলার,নাচোল:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের কামার জগদইল মেহের আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবর আলীর বিরুদ্ধে ভূয়া ডিগ্রি সনদ ব্যবহার করে চাকুরি করার অভিযোগ উঠেছে। গত বুধবার (২১জানুয়ার) স্থানীয় জনৈক এন্তাজ আলী উপজেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে তিনি উল্ল্যেখ করেছেন, বাবর আলী আমেরিকান ইউনিভার্সিটি থেকে স্নাতক পাশের জাল সনদ দেখিয়ে শিক্ষকতা করে আসছেন। বাবর আলীর ১৯৯০ সালের ১৫ অক্টোবর সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। বিষয়টি সন্দেহজনক হওয়ায় আবেদনকারী সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন, অভিযুক্ত ব্যক্তি কখনোই ওই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেননি।
আবেদনে আরও বলা হয়, আগামী ৩১জানুয়ারি ২০২৬ইং তারিখ বাবর আলীর শেষ কর্মদিবস। তাই অনতিবিলম্বে তার ব্যবহৃত ডিগ্রি সার্টিফিকেটের সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এবিষয়ে শিক্ষক বাবর আলীর কাছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি অভিযোগটি মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবী করেন।
এবিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মজনু মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষ ব্যাবস্থা নেওয়া হবে।
ডলার/সানশাইন