সর্বশেষ সংবাদ :

লালপুরে চিটাগুড় নকল গুড় তৈরী, কারখানা মালিকের অর্থদন্ড

লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুরে গো-খাদ্য হিসেবে ব্যবহৃত চিটাগুড়, রং, হাইড্রোজ, চিনি মিশিয়ে ভেজালগুড় তৈরীর কারখানায় অভিযান চালিয়ে মোঃ জনি (২১) নামের একজনকে ২০ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামে ভেজাল গুড় তৈরীর ওই কারখানায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবির হোসেন। এ সময় কারখানায় উৎপাদিত ভেজাল গুড়, রং সহ অন্যান্য উপকরণ জব্দ করে ধ্বংস করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবির হোসেন জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী কারখানা মালিক মো: জনিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদানসহ ভেজাল গুড় জব্দ করে বিনষ্ট করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।


প্রকাশিত: January 13, 2026 | সময়: 1:55 am | সুমন শেখ

আরও খবর