, , ।
নলডাঙ্গা প্রতিনিধি :
নাটোরের নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইংরেজি নববর্ষ উপলক্ষে এক প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর-২০২৫) দুপুর ২টা ৩০ মিনিটে নলডাঙ্গা পৌর বাজারে অবস্থিত নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সানশাইন পত্রিকার নলডাঙ্গা প্রতিনিধি এম জহুরুল ইসলাম। প্রস্তুতি সভায় প্রেসক্লাবের সার্বিক অগ্রগতি, সাংগঠনিক কার্যক্রম জোরদারকরণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক ইউসুফ হোসেন জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক ও এশিয়ান টেলিভিশনের নলডাঙ্গা উপজেলা প্রতিনিধি রাসেল শেখ, কার্যনির্বাহী সদস্য ও মাতৃজগত পত্রিকার প্রতিনিধি আব্দুল হাকিম মাষ্টার প্রমূখ।
এম জহুরুল /শামি