সর্বশেষ সংবাদ :

নাটোর-২ আসনে মনোনয়নপত্র দাখিল বিএনপির প্রার্থী দুলুর

নলডাঙ্গা প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনে বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী, বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু মনোনয়নপত্র দাখিল করেছেন।

রবিবার (২৮ ডিসেম্বর -২০২৫) মনোনয়নপত্র দাখিল শেষে নাটোর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি দীর্ঘ ২৪ বছর পর মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ পেয়ে মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। তিনি আরো বলেন, আমি জনগণের ভোটে তিন তিনবার এমপি ছিলাম। কিন্তু দুই যুগ পরে আবার মনোনয়নপত্র দাখিল করলাম। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনে বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব দেওয়ান শাহীন প্রমূখ।

এম জহুরুল ইসলাম/শামি


প্রকাশিত: December 28, 2025 | সময়: 11:28 pm | Daily Sunshine

আরও খবর