সর্বশেষ সংবাদ :

পুঠিয়ায় পানিতে পড়ে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার, পুঠিয়া: রাজশাহীর পুঠিয়া উপজেলায় পুকুরে ডুবে রাইয়ান আলী (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার চকপলাশী গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাইয়ান পুলিশের সদস্য হযরত আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, রাইয়ান দুপুরে বাড়ির পাশের একটি সরু রাস্তায় সাইকেল চালাচ্ছিল। একপর্যায়ে ভারসাম্য হারিয়ে পুকুরে পড়ে যায়। জুমার নামাজের আগেই সে নিখোঁজ হয়। নামাজ শেষে পরিবার ও এলাকাবাসী তাকে খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে পুকুরপাড়ে রাইয়ানের সাইকেল পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। এরপর পুকুরে নেমে খোঁজাখুঁজি করলে সেখান থেকে রাইয়ানের নিথর দেহ উদ্ধার করা হয়।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। প্রতিবেশী নিজাম বলেন, ‘পুকুরপাড়ে ভাঙা মাটির চিহ্ন দেখে আমরা বুঝতে পারি সে পানিতে পড়ে থাকতে পারে।’
এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, ‘বিষয়টি এখনো আমার জানা নেই।


প্রকাশিত: October 11, 2025 | সময়: 3:18 am | সুমন শেখ

আরও খবর