বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, চারঘাট: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে বিএনপির ৫ জন প্রার্থী ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন, ধানের শীষ প্রতীকের চুড়ান্ত মনোনীত প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আবু সাঈদ চাঁদ, জেলা যুবদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন উজ্জল, জেলা যুবদল আহ্বায়ক মাসুদুর রহমান স্বজন, কুয়ালালামপুর মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও মালয়েশিয়ার মালাক্কা শাখা যুবদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বিলাত এবং আমেরিকা প্রবাসী আমিরুল ইসলাম মিঠু। তবে বিএনপির ৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত তারা দলের সিদ্ধান্তের বাইরে নির্বাচন না করার সম্ভাবনা রয়েছে বলে দাবি করেছে মনোনীত প্রার্থী আবু সাইদ চাঁদের প্রস্তাবক জাকিরুল ইসলাম বিকুল।
জানা যায়, আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপির বেশীর ভাগ আসনে দলীয় প্রার্থী ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে একাধিক প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। এতে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে অস্থিরতা। ফ্যাসিস্ট সরকারের ১৭ বছরে জেল, জুলুম, নির্যাতন সহ্য করে বিএনপির নেতাকর্মীরা অনেকটাই নাজেহাল। ভোট দিতে পারেনি তিনটি সংসদ নির্বাচনে। তবে এবার ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির নেতাকর্মীরা ভোট দিয়ে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি করে বিএনপির একক প্রার্থীকে বিজয়ী করতে একতাবদ্ধ থাকার কথা থাকলেও ব্যাতিক্রম ঘটেছে বিএনপির ঘাটি হিসেবে পরিচিত রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে।
এ আসনে চুড়ান্ত ভাবে বিএনপির হাইকমান্ড দলীয় ভাবে মনোনীত করেছেন দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে ফ্যাসিস্ট সরকারের রোষানলে পড়ে যিনি বার বার কারাবরণ করেছেন তিনি হলেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদকে। চাঁদ একজন পরীক্ষিত নেতা। যিনি ফ্যাসিস্ট সরকারের নির্যাতন, জেল, জুলুম সহ্য করেও বিএনপির আন্দোলন সংগ্রামে সব সময় থেকেছেন সোচ্চার। যাকে ৮৫টি মিথ্যা মামলা দিয়েও দমিয়ে রাখতে পারেনি ফ্যাসিস্টরা।
তবে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে এ আসনে হঠাত করেই একাধিক প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহের কারনে বিএনপির নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে চরম অস্থিরতা। দ্রত সময়ের মধ্যে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে বসে বিএনপির দলীয় প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ করার দাবি তৃণমূল বিএনপির নেতাকর্মীদের।
এদিকে একটি নির্ভরযোগ্য সুত্রের দাবি, দলীয় প্রার্থী ছাড়া যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা শেষ পর্যন্ত তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিবেন এবং দলীয় প্রার্থীর পক্ষেই ঐক্যবদ্ধ ভাবে কাজ করবেন বলে আশা করছেন। কারণ গত ১৭ বছরের ফ্যাসিস্ট সরকারের সময় চারঘাট-বাঘায় আবু সাইদ চাঁদ ছাড়া কোন নেতাই মাঠে ছিলেন না। ত্রয়োদশ সংসদ নির্বাচনী মাঠেও তাদের দেখা নেই। তাই দলীয় প্রার্থীকে বিজয়ী করতে চারঘাট-বাঘায় বিএনপির তথা ধানের শীষের জোয়ার সৃষ্টি হয়েছে।
বিষয়টি সম্পর্কে বিএনপির চুড়ান্ত ভাবে মনোনীত ধানের শীষের প্রার্থী আবু সাইদ চাঁদ বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল। এখানে মনোনয়ন দৌড়ে অনেকেই থাকবেন এটাই স্বাভাবিক। মনোনয়নপত্র উত্তোলন করবেন এঠাও অস্বাভাকি নয়। তবে শেষ পর্যন্ত সকলেই দলের সিদ্ধান্ত মেনে ধানের শীষের জোয়ার সৃষ্টির লক্ষ্যে এক কাতারে আসবেন। শেষ পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করে নিবে বলে তিনি আশা প্রকাশ করেন। সেই সঙ্গে সব ভেদাভেদ ভুলে ধানের শীষের সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান চাঁদ।