সর্বশেষ সংবাদ :

তারেক জিয়া প্রধানমন্ত্রী না হলে ৩১ দফা বাস্তবায়ন হবেনা : আবু সাঈদ চাঁদ

স্টাফ রিপোর্টার,বাঘা :

এবার রাজশাহী ও নাটোরের দুই প্রার্থীকে নিয়ে জনসভা করেছেন বাঘা উপজেলার বাউসা ইউনিয়ন বিএনপি । শুক্রবার (২৮নভেম্বর) বিকেলে উপজেলার দিঘা উচ্চ বিদ্যালয় মাঠে “জুলাই স্মৃতি ফুটবল টুর্ণামেন্টে’’ এর ফাইনাল খেলা শেষে এ জনসভা অনুষ্ঠিত হয়। এ সভায় বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপি নেত্রী ও লালপুর-বাগাতিপাড়া বিএনপির দলীয় প্রার্থী ফারজানা শারমিন (পুতুল) এবং চারঘাট-বাঘার প্রার্থী প্রবীন রাজনীতিবিদ আবু সাঈদ চাঁদ।

বাদ মাগরিব দিঘা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জহুরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় আবু সাঈদ চাঁদ বলেন, আমি ইতোমধ্যে অবগত হয়েছি, লালপুর-বাগাতি পাড়ায় মনোনয়ন বঞ্চিত দুই নেতা একহয়ে আমাদের মেয়ে পুতুলের দলীয় মনোনয়ন বাতিল করার জন্য রাস্তায় নেমেছে। আমি স্পষ্ট বলতে চাই, এসব করে কোন লাভ হবেনা। আপনারা সতন্ত্র প্রার্থী হয়ে যাদের ভোটে নির্বাচিত হওয়ার স্বপ্ন দেখছেন তারা ৫ আগষ্ট দেশ ছেড়ে পালিয়েছে। আমরা বাংলার মাটিতে তাদের নাম মুছে ফেলেছি। আমি খুব শির্ঘই লালপুর উপজেলার দুড়দুড়ি ইউনিয়নে গিয়ে পুতুলের পক্ষে একটি জনসভা করবো। আমি দেখতে চাই কারা তার প্রতিপক্ষ ?

আবু সাঈদ চাঁদ বলেন, তারেক জিয়া প্রধানমন্ত্রী না হলে ৩১ দফা বাস্তবায়ন হবেনা।এ জন্য বিএনপির দু:সময়ে যেসব ভাইয়েরা রাজপথে ছিলেন তারা আরো একবার পরিশ্রমী হয়ে ধানের শিষকে বিজয়ী করার লক্ষ্যে কাজ করেন। তিনি বলেন,আমি লক্ষ্য করছি, লালপুর বাগাতি পাড়া থেকে আজকের সভায় অনেক মানুষ এসছেন। আমি আপনাদের সাধুবাদ জানাচ্ছি।

এই সমাবেশের পুর্বে দিঘা তরুন সংঘ্য কর্তৃক আয়োজিত জুলাই স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে লালপুর উপজেলার সালামপুর দুর্বার একদশ-দিঘা তরুন সংঘ্যকে ১-০ গোলে পরাজিত করে জয়ের শিরোপা অর্জন করেন। তাদের হাতে পুরস্কার তুলে দেন বিএনপির দুই দলীয় প্রার্থী সহ মঞ্চে উপস্থিত অতিথি বৃন্দ।

এ সভায় ফারজানা শারমিন পুতুল বলেন, আমার জন্ম বিএনপি পরিবারে। আপনারা সকলেই অবগত আছেন, আমার বাবা ফজলুর রহমান পটল বিএনপি থেকে একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য হওয়া-সহ এক সময় ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।আমি সেই থেকে আইনজীবি পেশার পাশা-পাশি একজন ক্রীড়ামোদি । খেলাধুলা আমার অনেক প্রিয় , এ কারনে আমি আজকে এই মাঠে এসছি। এখানে এসে আবু সাঈদ চাঁদ চাচাকে পেয়ে আমি ধন্য হয়েছি। তিনি ক্রীড়ামোদি ভাইদের খেলা ধুলার উৎসাহ প্রদান সহ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার আহবান জানান।

এ সভায় অন্যান্যদের উপস্থিত ছিলেন বাঘা উপজেলা বিএনপির আহবায়ক ফকরুল হাসান বাবলু, বাগাতি পাড়া বিএনপির আহবায়ক মো: মোশারফ হোসেন, বাঘা পৌর বিএনপির সভাপতি মো: কামাল হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিক আশরাফ আলী মলিন, বাগাতি পাড়া উপজেলা বিএনপির সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান,লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনুর রশিদ, বাঘা উপজেলা বিএনপির সদস্য মোকলেসুর রহমান মুকুল, পৌর বিএনপি সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, রাজশাহী জেলা ছাত্র দলের আহবায়ক শামিম সরকার, বাঘা উপজেলার বিএনপি নেতা আফাজ উদ্দিন, যুবদল নেতা সালে আহাম্মে (সালাম), শফিকুল ইসলাম শফি, বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম ,সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রমুখ।

সানশাইন /শামি


প্রকাশিত: November 28, 2025 | সময়: 8:23 pm | Daily Sunshine

আরও খবর