সর্বশেষ সংবাদ :

এবি পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ সাঈদ নোমান এর গণসংযোগ 

প্রেস বিজ্ঞপ্তি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২(সদর) সংসদীয় আসনে এবি পার্টি মনোনীত প্রার্থী মুহাম্মদ সাঈদ নোমান রাজশাহী মহানগরীর নেতা-কর্মীদের সাথে নিয়ে গণসংযোগ করেছেন শুক্রবার।মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে থেকে শুরু হয়ে, রানীবাজার, নিউমার্কেট হয়ে রেলগেটে গিয়ে এবি পার্টির গণসংযোগ কর্মসূচি শেষ হয়।এই সময় তরুণ প্রার্থী হিসেবে মুহাম্মদ সাঈদ নোমান এর সাথে স্থানীয় জনসাধারণ স্বতস্ফূর্ত ভাবে মতবিনিময় করেন এবং এলাকার সমস্য সমাধানে এবি পার্টির ভূমিকা জানার চেষ্টা করেন।

এই সময়ে মুহাম্মদ সাঈদ নোমান বলেন আগামীর রাজশাহীর জন্য আমরা একটি ইনসাফ পূর্ণ সমাজ উপহার দিতে চাই, এই জন্য আপনাদের দোয়া এবং সহযোগিতা প্রয়োজন। তিনি আরও বলেন রাজশাহী শহর বদলাবে নতুন প্রজন্মের নেতৃত্বে, তাই রাজশাহীবাসীর উচিত তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে উদ্বুদ্ধ করা এবং তাদের সহযোগিতা করা।

গণসংযোগকালে জনসাধারণের মাঝে মুহাম্মদ সাঈদ নোমান এবি পার্টির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। নতুন বাংলাদেশ গড়তে এবি পার্টির রাজনৈতিক কার্যক্রম, নির্বাচন সহ সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এবি পার্টি সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করেন এবং পার্টি সম্পর্কে সাধারণ জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

গণসংযোগ করাকালীন সময়ে এবি পার্টির প্রতীক ঈগল সম্বলিত লিফলেট বিতরণ করেন এবং সামনের নির্বাচনে নিজের জন্য দোয়া ও ভোট চান এলাকাবাসীর কাছে।

এই সময় আরও উপস্থিত ছিলেন মহানগর যুব নেতা সাগর, রুবেল হোসেন, আরিফ, মনোয়ার, আব্দুর রহিম, সুজন, তুষার, শাওন, হিমেল, আশিক, মোকলেস, আজাদ, শাহীন বাদশা, আলতাফ সহ মহানগর ও থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।

সানশাইন /শামি


প্রকাশিত: November 22, 2025 | সময়: 3:29 pm | Daily Sunshine