ধানের শীষের বার্তা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে: মিলন

স্টাফ রিপোর্টার :

বিএনপি’র নীতি নির্ধারক নেতৃবৃন্দ। নির্বাচনের আর বেশিদিন বাকি নাই। এজন্য ধানের শীষের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে পবা উপজেলা যুবদলের আয়োজনে গৌরব, ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন।

পবার কাশিয়াডাঙ্গা কলেজ মাঠে র‌্যালি পূর্ব সমাবেশে তিনি বলেন, বিএনপির মধ্যে রয়েছে ঐক্য। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্ভাব্য প্রার্থীদের সাথে কথা বলার সময় একটা কথাই বলেছেন, তা হলো ঐক্য ঐক্য ও ঐক্য। সবার মধে ঐক্য ধরে রাখতে হবে। দেশের জন্য আবার প্রয়োজনে লড়াই করতে হবে বলে উল্লেখ করেন তিনি। আর এই কাজ প্রথমেই যুবদলকেই নিতে হবে। কারণ যুবদল এখন অনেক পরিণত হয়ে গেছে। সামনের তাদেরই দেশের হাল ধরতে হবে জানান তিনি।

বক্তব্য শেষে কলেজ মাঠ হতে বর্নাঢ্য রালি বের করা হয়। র‌্যালি নিয়ে নেতাকর্মী ও সমর্থকরা কাঁঠালবাড়িয়া এসে শেষ করেন। র‌্যালিতে বেগম জিয়া, তারেক জিয়া ও মিলনের পক্ষে নানা ধরনের স্লোগান দিতে থাকেন তারা। পবা উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক তাইজুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপি’র সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, আব্দুস সালাম, শাহ্ মখ্দুম থানা বিএনপি’র সাকে সাধারণ সম্পাদক আব্দুল মতিন, রাজপাড়া থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন, মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজা, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজির হাসান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কে.এইচ রানা শেখ, আইন বিষয়ক সম্পাদক এড. তারেক, মাজদার রহমান, পবা উপজেলা যুবদলের সদস্য ফরিদুল ইসলাম ও নওহাটা পৌর যুবদলের সাবেক আহ্বায়ক সুজন মোল্লাহসহ যুবদল পবা উপজেলা অন্যান্য সদস্য বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

সৌরভ/শামি


প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৫ | সময়: ১০:১২ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর