বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার,বাঘা :
রাজশাহীর বাঘা উপজেলায় কনের ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দেওয়ায় প্রেমিকের কাছে চিঠি লিখে আত্নহত্যা করেছেন নববধু। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে , গত এক সপ্তাহ পূর্বে কুষ্টিয়ার সদর থানার বটতলী ইউনিয়নের আদর্শপাড়া গ্রামের বেল্লাল হোসেন তার মেয়ের ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দেন। এই বিয়েটি করেন বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের দাদপুর গ্রামের বাসিন্দা শান্ত শেখের ছেলে রতন আলী শেখ। বিয়ের দু’দিন পর কনে তার বাবার বাড়ি যান বরকে সাথে করে । এরপর সে আর শশুর বাড়ি আসবেনা বলে সাফ-সাফ জানিয়ে দেন তার পরিবারকে।
এদিকে কনের ইচ্ছের বিরুদ্ধে তার পিতা আবারও তাকে স্বামীর সাথে শশুর বাড়ি পাঠিয়ে দেন।এরপর নববধু হিরা খাতুন তার প্রেমিক ও স্বপ্নের পুরুষের কাছে চিঠি লিখে সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় বাঘার দাদপুর চরে নিজ স্বয়ন কক্ষের তীরের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন। এই মৃতুর আগে নববধু একটা চিঠি লিখে যান ।
ঐ চিঠিতে লেখা রয়েছে, আমি চলে যাচ্ছি না ফেরার দেশে । আপনারা সবাই ভালো থাকবেন । আমাকে আর হয়তো জীবিত পাবেন না। আমি চেয়ে ছিলাম আমার প্রেমিক স্বপ্নের পুরুষের সাথে বিয়ে করে সুখি হবো । কিন্তু সেটা আর সম্ভব হলো না। আপনাদের কাছে আমার শেষ ইচ্ছা, আমি মারা যাওয়ার পর আমার কবরটা আমার প্রেমিকের বাড়ির সামনের গোরস্থানে দাফন করবেন।
এ বিষয়ে গতকাল রাতে বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আফম আছাদুজ্জামান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, খবর পেয়ে লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার সকালে পোষ্টমর্টেমের জন্য রামেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।
নুরুজ্জামান /শামি