সর্বশেষ সংবাদ :

এডিবি-বিএমডিএ‘র ‘বারিন্দ’ প্রকল্পের সূচনা ২ দুই দিন ব্যাপী প্রস্তুতি কর্মশালা

স্টাফ রিপোর্টার: বরেন্দ্র অঞ্চলের টেকসই কৃষি, পানি ব্যবস্থাপনা ও জলবায়ু সহনশীল উন্নয়নকে সামনে রেখে রাজশাহীতে দুই দিনব্যাপী বারিন্দ প্রজেক্ট রেডিনেস ওয়ার্কশপ শুরু হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) নগরীর হোটেল গ্র্যান্ড রিভার ভিউয়ে এ কর্মশালা শুরু হয়।
সাসটেইনেবল এগ্রিকালচার ফাউন্ডেশন বাংলাদেশ এর আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় এশীয় উন্নয়ন ব্যাংক ও সংশ্লিষ্ট উন্নয়ন সহযোগীদের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। কর্মশালায় বরেন্দ্র অঞ্চলের কৃষি উৎপাদন, ভূ-উপরিস্থ ও ভূগর্ভস্থ পানির ব্যবস্থাপনা, সেচ, জলবায়ু সহনশীলতা এবং টেকসই কৃষি উন্নয়ন নিয়ে প্রকল্পের প্রস্তুতি ও বাস্তবায়ন কৌশল নিয়ে আলোচনা হচ্ছে।
এসময় কর্মশালায় উপস্তিত ছিলেন আইডাবলুএম এর পরিচালক গৌতম চন্দ্র, শিঙ্গো কিমুরা প্রিন্সিপাল ন্যাচারাল রিসোর্সেস আন্ড এগ্রিকালচারাল ইকোনমিস্ট এডিবি, ড. তাকাশি ইয়ামানো প্রিন্সিপাল ইকোনমিস্ট এডিবি, ড. অনিল কুমার দাস টিম লিডার আইডাবলুএম, বিএমডিএ‘র তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জিন্নুরাইন খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সমসের আলী, নির্বাহী প্রকৌশলী হারুন-অর-রশিদ, নির্বাহী প্রকৌশলী তরিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী একেএম ওবায়দুল্লাহ, নির্বাহী প্রকৌশলী সৈয়দ জিল্লুল বারী, নির্বাহী প্রকৌশলী কাজী মোঃ আশেকুর রহমান মনিটরিং অফিসার আশরাফুল ইসলামসহ আরও অনেক উপস্থিত ছিলেন।
আলোচনায় বরেন্দ্র অঞ্চলের অনাবাদি জমিকে চাষের আওতায় আনা, সেচ ব্যবস্থার আধুনিকায়ন, পানির দক্ষ ব্যবহার এবং কৃষির উৎপাদনশীলতা বাড়ানোর জন্য সমন্বিত ও টেকসই উদ্যোগের ওপর গুরুত্ব দেয়া হচ্ছে। আয়োজকরা জানান, দুই দিনের এ কর্মশালার মাধ্যমে বারিন্দ প্রকল্পের প্রস্তুতি, প্রয়োজনীয়তা, বাস্তবায়ন কাঠামো ও সংশ্লিষ্ট অংশীজনদের ভূমিকা আরও সুস্পষ্ট করার পাশাপাশি বরেন্দ্র অঞ্চলের দীর্ঘমেয়াদি কৃষি ও পানি ব্যবস্থাপনার জন্য কার্যকর পরিকল্পনা তৈরিতে গুরুত্ব দেয়া হবে।


প্রকাশিত: September 22, 2026 | সময়: 5:17 am | সুমন শেখ