, , ।
নাচোল প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ওপেন হাউস ডে পালিত হয়েছে। রবিবার বেলা ১১টায় নাচোল থানার উদ্যোগে থানা ক্যাম্পাসে অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার(গোমস্তাপুর সার্কেল) হাসান তারেক ।
বিশেষ অতিথি ছিলেন নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের, নাচোল সদর ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, উপজেলা জায়াতের আমীর ইয়াকুব আলী, পৌর জামায়তের আমীর মনিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপিত আমিনুল ইসলাম,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হামিদুর রহমান মুকুল। এছাড়া উন্মুক্ত আলোচনায় অংশগ্রহন করেন উপজেলা জামায়াতের সেক্টেটারী মাওঃ মোবারক হোসেন, বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি জোহরুল ইসলাম, বিএনপি নেতা তসলিম উদ্দিনসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। আলোচনাসভায় চুরি , ডাকাতি, ছিনতাই,মাদক, ইভটিজিংসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
অলিউল হক /শামি