শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসন থেকে মনোনয়ন জমা দিয়েছেন সমাজ সেবক খাইরুল ইসলাম। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতারের কাছে তার মনোনয়নপত্র জামা দিয়েছেন।
খায়রুল ইসলাম এলাকার আলহাজ মাও: তসলিম উদ্দিন আহম্মেদ বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা। এছাড়াও তার পরিচালনায় হাজী আবুল হোসেন দার্তব্য চিকিৎসালয়, মাওলানা আব্দুল হামিদ খান ভাষানী ফ্রি কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা ও পরিচালক, মাড়িয়া আল জামিয়াতুল এতিম খানা মাদরাসার পরিচালনা কমিটির প্রধান, মাড়িয়া আল জামিয়াতুল কিতাব বিভাগ মাওলানা স্কুলের পরিচালক।
খাইরুল ইসলামের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার শালুয়া ইউনিয়নের মাড়িয়া গ্রামে। তার পিতা মৃত আবুল হোসেন জোয়াদ্দার, মাতা: সুরাইয়া বেগম। পেশায় তিনি একজন ব্যবসায়ী।
খাইরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে আমি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যেমে অসহায় মানুষের সেবা দিয়ে যাচ্ছি। সাধারণ মানুষের ভালোবাসা আমার সঙ্গে আছেন। তারা চায় আমি নির্বাচনে অংশ নেই। সেই চাওয়া ও ভালোবাসা থেকেই আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি।