বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: জয়পুরহাটের কালাইয়ে ধর্ষণের চেষ্টার সময় এক যুবকের লিঙ্গ কর্তনের অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাতে কালাই উপজেলার পুনট পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ওই গৃহবধূ থানায় মামলা দায়ের করেছেন। আর ওই যুবক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। লিঙ্গ কর্তনকৃত আহত মেজবাউল ইসলাম পূর্বপাড়া গ্রামের আলতাফ আলী ছেলে।
কালাই থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, মেজবাউল এক গৃহবধুকে দীর্ঘদিন থেকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। গত শুক্রবার রাতে ওই গৃহবধূকে বাড়িতে একা পেয়ে তিনি জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এ সময় নিজেকে বাঁচাতে ওই গৃহবধূ ব্লেড দিয়ে মেজবাউলের পুরুষাঙ্গ কর্তন করেন। তখন ঘটনাস্থল থেকে মেজবাউল পালিয়ে যায়। পরে ওই নারী রাতেই কালাই থানায় মামলা দায়ের করেন। অপরদিকে আহত মেজবাউল ইসলামকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি চিকিৎসা করাচ্ছেন তার পরিবার।
এ ব্যাপারে কালাই থানার অফিসার ইনচার্জ জাহিদ হোসেন বলেন, এই ঘটনায় ওই গৃহবধূ মামলা করেছে। আর মেজবাউলের পিতা বাদী হয়ে মামলা দিয়েছেন সেই মামলা রেকর্ডের প্রস্তুতি চলছে।