, , ।
স্টাফ রিপোর্টার, তানোর: রাজশাহীর তানোরে সড়ক দুর্ঘটনায় মাহাফুজ আলী (৭) নামে এক শিশু নিহত হয়েছেন। সোমবার সকাল ৮টার দিকে তানোর-মুন্ডুমালা সড়কের বুড়াবুড়িতলায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহাফুজ তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের চিনাশো গ্রামের মাহাসিন আলীর পুত্র।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকালে গ্রামের ৩-৪ জন বন্ধুদের সঙ্গে মাহাফুজ বুড়াবুড়িতলা রাস্তার ধারে তাল গাছের তালকুল নামাতে যায়। তালকুল নামিয়ে রাস্তা পারাপারের সময় মালবাহি একটি ট্রাক মাহাফুজকে রাস্তার উপর পিশে দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে সে মারা যায়। পুলিশ ও স্থানীয় লোকজন তাকে তানোর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, ঘাতক ট্রাকটি শিশুটিকে পিষ্টে দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। লাশ মর্গে পাঠানো হয়েছে।