সর্বশেষ সংবাদ :

নারী হকি টুর্নামেন্টে ঠাকুরগাঁও চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টারঃ ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্ট জোন-সি রাজশাহী ভেন্যু অঞ্চলে চ্যাম্পিয়ন হয়েছে ঠাকুরগাঁও জেলা নারী হকি দল।
রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বোববার অনুষ্ঠিত ফাইনালে ঠাকুরগাঁও জেলা নারী হকি দল ৩-০ গোলে স্বাগতিক রাজশাহী জেলা নারী হকি দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
বিজয়ী দলের পক্ষে রিতু ২টি ও রতি ১টি গোল করে। প্লেয়ার অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় ঠাকুরগাঁও এর খেলোয়াড় লিজা মোনালিসা। রাইজিংস্টার অফ দ্যা টুর্নামেন্ট হন রেখা মনি। রাজশাহীর মহুয়া সেরা গোল রক্ষক , সর্বাধিক গোলদাতা রেখা রানী ও টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন ঠাকুরগাঁও এর রিয়ামনি।
রোববার (৯ নভেম্বর) খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার।
তিনি বলেন, ছেলেদের পাশাপাশি মেয়েদের এই খেলাধুলার মাধ্যমে এগিয়ে যেতে হবে। ক্রীড়া হচ্ছে মানুষ গড়ার কারিগর । কোন অবস্থাতেই পিছিয়ে থাকা যাবে না। সব সময় সামনে এগিয়ে যেতে হবে।
রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য তৌফিকুর রহমান রতন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের টুর্নামেন্ট সমন্বয়ক তারিকুজ্জামান নান্নু, রাজশাহী ব্রাক ব্যাংকের ক্লুাস্টার ম্যনেজার দুলাল মিয়া। অনুষ্ঠানটি সঞ্চলানা করেন শিরজী ফেরদৌস ইমন। এ সময় অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।


প্রকাশিত: November 11, 2025 | সময়: 4:56 am | সুমন শেখ