, , ।
রাবি প্রতিনিধি, ডিজিটাল :
কয়েক দফা পিছানোর পর অবশেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তফশিল ঘোষণা করা হয়।
আগামী ১৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ১৭ টি আবাসিক হলে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রধান নির্বাচন কমিশনারের পক্ষে নির্বাচন কমিশনার অধ্যাপক এনামুল হক তফশিল ঘোষণা করেন। তিনি জানান, আগামী ৩১ জুলাই আচরণবিধি প্রকাশ করা হবে, ৬ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ; ৭, ১০ ও ১২ আগস্ট।
এছাড়া ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ১৪ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ১৭ থেকে ১৯ আগস্ট মনোনয়ন পত্র বিতরণ; ২১, ২৪ ও ২৫ আগস্ট মনোনয়ন পত্র দাখিল, ২৭ ও ২৮ আগস্ট মনোনয়ন পত্র বাছাই, ৩১ আগস্ট প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ২ সেপ্টেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহার, ৪ সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ এবং ১৫ সেপ্টেম্বর ভোট গ্রহণ করা হবে। ভোটগ্রহণ শেষে একইদিন ফলাফল ঘোষণা করা হবে।
এসময় অন্যদের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আমজাদ হোসেন সহ অন্যান্য নির্বাচন কমিশনারগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সর্বশেষ ১৯৮৯ সালে সর্বশেষ রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এ পর্যন্ত ১৬ বার রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ প্রায় ৩৫ বছর পর আবারও রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
নাজমুল / শামি