, , ।
স্টাফ রিপোর্টার :
রাজশাহী জেলা শিল্পকলা একাডেমীতে শনিবার সকাল ১০টায় প্রশাসন ও সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই জুলাই শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন শেষে করা হয় মোনাজাত। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোন্দকার আজিম আহমেদ এনডিসি, বিভাগীয় কমিশনার রাজশাহী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলে মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি, উপ-মহাপুলিশ পরিদর্শক, রাজশাহী রেঞ্জ রাজশাহী। ফারজানা ইসলাম পুলিশ সুপার রাজশাহী।
সভাপতিত্ব করেন আফিয়া আখতার, জেলা প্রশাসক, রাজশাহী।
এছাড়াও অনুষ্ঠানে শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
সানশাইন /শামি