বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
লিয়াকত আলী বাবলু :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে ভোট করা এবং তারেক রহমানের প্রণীত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মহাদেবপুর বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
২০ জুলাই রবিবার বিকেলে উপজেলার ফাজিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব আক্কাস আলী।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার আলহাজ্ব আক্তার হামিদ সিদ্দিকীর জ্যেষ্ঠ পুত্র পারভেজ আরিফিন সিদ্দিকী জনি।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সাত্তার নান্নু। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক শহিদুল ইসলাম সাগর, ভীমপুর ইউনিয়ন বিএনপি’র নেতা ও ভীমপুর ইউপি চেয়ারম্যান শ্রী রামপ্রসাদ ভদ্র রামু , দুলাল হোসেন ,যুবদলের আহ্বায়ক মুজাফফর রহমান , সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম ,মাসুদুর রহমান মৃধার টিক্কা ,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিপন মাহমুদ, শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক দুলাল হোসেন। এ সময় বক্তারা ধোকাবাজদের থেকে দূরে থাকার জন্য আহ্বান জানিয়ে ধানের শীষে ভোট চান এবং তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য সকলকে অনুরোধ জানান।
লিয়াকত/শামি