, , ।
ইবি প্রতিনিধি:
গোপালগঞ্জে জুলাই অভুত্থানে নেতৃত্ব দেওয়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের উপর হামলার প্রতিবাদে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক ব্লকেড করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বুধবার (১৬ জুলাই) বিকাল সাড়ে ৫ টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেইন গেটে এসে কুষ্টিয়া খুলনা মহাসড়ক অবরোধ করে।
ইবি সমন্বয়ক এস এম সুইট বলেন, চব্বিশের জুলাইয়ে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি সেভাবে এখন আবারও ঐক্যবদ্ধ হতে হবে। কারণ স্বৈরাচারের জননী শেখ হাসিনা যদি আবার বাংলাদেশে আসে তাহলে সবাইকে বিনাশ করতে সে বিন্দুমাত্র ভাববে না। অভ্যুত্থানকারীদের নিরাপত্তার ক্ষেত্রে ইন্টারিম ব্যর্থতার প্রমাণ দিয়েছে। আজকে একটি বছর পর কেন গোপালগঞ্জে এই ঘটনা ঘটলো ইন্টেরিমের কাছে সেই প্রশ্ন রাখলাম৷ এই ন্যাক্কারজনক ঘটনার জন্য গোপালগঞ্জের ডিসি এসপি কে প্রত্যাহার করতে হবে এবং সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের নেতাকর্মীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।
ওয়াসিফ /শামি