বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের জামায়াতের আমীর মাওলানা সাদিকুল ইসলামকে দেখতে গেলেন জামায়াত নেতা অধ্যাপক আবুল কালাম আজাদ। মঙ্গলবার তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে দেখতে যান এবং খোঁজ-খবর নেন। তিনি আল্লাহপাকের কাছে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
উল্লেখ্য, রোববার দিবাগত রাতে মোহনপুর উপজেলার মৌগাছীর খয়রা ব্রিজের কাছে সিএনজি ও ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলে চালকসহ দুইজন যাত্রী নিহত হয়। ওই সিএনজিতেই স্বপরিবারে মাওলানা সাদিকুল ইসলাম ছিলেন। এই দুর্ঘটনায় মাওলানা সাদিকুল ইসলামের ২ পা, তার স্ত্রীর ১ পা ও হাত এবং তার মেয়ের ২ পা ভেঙে গেছে। এরা সবায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।