সর্বশেষ সংবাদ :

বিএনপি মানুষের কল্যাণে রাজনীতি করে ক্ষমতার জন্য নয়: ওবায়দুর রহমান চন্দন

জয়পুরহাট প্রতিনিধি: বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন বলেছেন, বিএনপি জনগণের রাজনৈতি করে ক্ষমতার রাজনীতি করে না, ক্ষমতার রাজনীতি করলে এ সরকারের অংশ হতাম। গণতন্ত্রের বিপন্নতা ঘটত না। বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় না। জনগণের ভোটের মাধ্যমে জনগণের সেবক হতে চাই।
শুক্রবার বিকেল সাড়ে ৫টায় শহরের স্টেশন রোড়ের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার বর্তমান ও সাবেক জনপ্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমরা ৩১ দফা দাবিকে সামনে রেখে আন্দোলনে নেমেছি। জনগণের কর্মসংস্থান, কৃষক ও ছাত্রদের ভবিষ্যৎ উন্নয়নে পরিকল্পনা করছি। নারীদের নিরাপত্তার বিষয়েও ভাবছি। মানুষ যেন শান্তিতে থাকতে পারে, এটা নিশ্চিত করাও প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব।
জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনের সভাপতিত্বে এই সভায়, আরো উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক এম এ ওয়াহাব, শহর বিএনপির সভাপতি অধ্যাপক আমিনুর রহমান বকুল, সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জল প্রধান সহ তিন উপজেলার সাবেক ও বর্তমান নির্বাচিত জনপ্রতিনিধি এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ও প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদ কর্মীরা।


প্রকাশিত: July 5, 2025 | সময়: 2:54 am | সুমন শেখ

আরও খবর