, , ।
চাটমোহর প্রতিনিধি: পাবনার চাটমোহরে শনিবার ভ্রাম্যমাণ আদালতে দুয়ারী চায়না ও কারেন্ট জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের ডিকসি বিলের গজারিয়া ব্রীজ অংশে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী।
এসময় পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক খলিলুর রহমান, মৎস্য অধিদপ্তর কর্মকর্তা ও থানা পুলিশ উপস্থিত ছিলেন। মোবাইল কোর্ট এ প্রায় ১০০ পিস চায়না দুয়ারী জাল ও ১০০০ মিটার কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধবংস করা হয়।
অপরদিকে শুক্রবার উপজেলার নিমাইচড়া ইউনিয়নের আত্রাই নদী ও ছাওয়ালদহ বিলে নৌকা নিয়ে অভিযানে নামে উপজেলা প্রশাসন। এ অভিযানে প্রায় ৫শ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়।
পরে সেই জাল পুড়িয়ে ধ্বংসের আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী। এদিনে প্রায় ২০ লক্ষাধিক টাকা অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।