বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
চাটমোহর প্রতিনিধি: পাবনার চাটমোহরে ট্রাক ও বোরাক মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। শুক্রবার চাটমোহর-ভাঙ্গুড়া রুটে গুনাইগাছা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন চালকসহ ৫ জন।
আহতরা হলেন, চাটমোহর গুনাইগাছা ইউনিয়নের নতুনপাড়া গ্রামের মৃত আব্দুর রহিম প্রামানিকে ছেলে আব্দুল জব্বার (৪২), গুনাইগাছা গ্রামের মোক্তার হোসেনের ছেলে আসাদুল ইসলাম (৩০)। অন্য ৩ জনের নাম পাওয়া যায়নি। আহতের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। অবস্থা অবনতি হওয়ায় আব্দুল জব্বারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও আসাদুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুর ২ টার দিকে ট্রাক ভাঙ্গুড়া থেকে চাটমোহর দিকে যাচ্ছিলেন এমতাবস্থায় গুনাইগাছা কালীমন্দির মোড়ে বিপরীত দিক থেকে যাত্রীবাহী বোরাকের সাথে মুখোমুখি সংঘর্ষ লাগে। এসময় বোরাক দুমড়ে মুচড়ে যায়।
ঘটনার সত্যতাস্বাকীর করে গুনাইগাছা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মওলা জানান, দুর্ঘটনার কথা শুনে তাদের পাশে গিয়ে খোঁজ খবর নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। চাটমোহর থানার অফিসার ইনচার্জ মনজুরুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।