ঈশ্বরদীতে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে সাপের কামড়ে সুমী খাতুন (৩৫) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার (২২ জুন) ভোর ৫ টার দিকে তার মৃত্যু হয়। নিহত গৃহবধু ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের মুনশিদপুর সরদার পাড়া গ্রামের মোঃ রফিকুল সরদারের স্ত্রী ও ২ সন্তানের জননী ছিলেন।
প্রত্যক্ষদর্শী এবং পরিবার সূত্র জানায়, শনিবার দিবাগত রাত ১১ টার দিকে বিছানায় মশারী টাঙ্গানোর সময় যে কোন বিষাক্ত সাপে কামড় দেয় ওই গৃহবধুকে। কোন কিছু দেখতে না পেয়ে ইঁদুর বা অন্য কোন প্রাণী কামড় দিয়েছে ভেবে করে শুয়ে পরেন। কিন্তু রাত বাড়ার সাথে সাথে শরীরের জ্বালা শুরু করলে তাকে পাবনা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে তার শারিরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে রাজশাহী মেডিকেলে নেয়ার সময় ভোর ৫ টার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। ঈশ্বরদী থানার ওসি (তদন্ত) মোঃ মনিরুল ইসলাম বলেন, সাপের কামড়ে মৃত গৃহবধুর বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


প্রকাশিত: জুন ২৩, ২০২৫ | সময়: ৪:১৮ পূর্বাহ্ণ | সুমন শেখ