সর্বশেষ সংবাদ :

ইনফ্লুয়েন্সার অ্যাওয়ার্ড মার্ভেল ফর টুমরো সিজন ৪ এর আয়োজনে গর্বিত অংশীদার মেরিল

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের ক্রমবর্ধমান ডিজিটাল কনটেন্ট নির্মাতা ও ইনফ্লুয়েন্সারদের কাজের স্বীকৃতি দিতে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘মেরিল প্রেজেন্ট মার্ভেল ফর টুমরো সিজন ৪’। এই আয়োজনটি ইতিমধ্যেই দেশের সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ ইনফ্লুয়েন্সার ফেস্ট ও অ্যাওয়ার্ড হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে।
দীর্ঘদিন ধরে বাংলাদেশি বিনোদন জগতে মেরিল দেশের চলচ্চিত্র, শিল্পী, নির্মাতা ও কলাকুশলীদের গুণগত কাজের স্বীকৃতি দিয়ে তাদের সম্মানিত করে আসছে। এবার ডিজিটাল প্ল্যাটফর্মে কনটেন্ট নির্মাতাদের উৎসাহিত করার লক্ষ্যে মেরিল এই উদ্যোগের সঙ্গে একত্রীকৃত হয়েছে, যা ডিজিটাল ল্যান্ডস্কেপে সক্রিয় তরুণ প্রজন্মের নির্মাতা ও কনটেন্ট ক্রিয়েটরদের সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এই আসরে মোট ২৭টি ক্যাটাগরিতে গুণী কনটেন্ট নির্মাতাদের সম্মাননা প্রদান করা হয়, যেখানে ‘অ্যাসপায়ারিং’, ‘এন্টারটেইনমেন্ট’, ‘ফ্যাশন ডিজাইনার’, ‘ডান্স’ এবং ‘হলিস্টিক ওয়েলবিইং’ বিশেষভাবে উল্লেখযোগ্য। বিচারক পর্যায়ে পাঁচ মাসব্যাপী গবেষণা ও ২২ জন শিল্প বিশেষজ্ঞের কঠোর মূল্যায়নের মাধ্যমে নির্বাচিত ৮৪ জন নমিনির মধ্য থেকে বিজয়ী নির্ধারণে চলছে পাবলিক ভোটিং।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন এই সময়ের জনপ্রিয় কনটেন্ট নির্মাতা আমিন হান্নান ও শৌভিক আহমেদ। রেড কার্পেট সেগমেন্টে অতিথিদের অভ্যর্থনা জানান জনপ্রিয় অনলাইন ব্যক্তিত্ব ডানা ভাই জোস। মঞ্চ মাতানো নৃত্য পরিবেশনায় অংশ নেন ‘হাভানা সালসা’, ‘ফ্লো বাই ইরা’ এবং ‘ডিজে বিটস’। সঙ্গীত পরিবেশন করেন এঞ্জেল নূর, ব্ল্যাক জ্যাং, অলিবয়, নাশ ও সুমন সিকদার। ফ্যাশন শোতে অংশগ্রহণ করেন শীর্ষস্থানীয় কনটেন্ট ক্রিয়েটর এবং র্যাম্প মডেলরা, যা ছিল দর্শকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা। অনুষ্ঠানের শো-স্টপার পর্বটি ছিল বিশেষ চমক হিসেবে।
‘মেরিল প্রেজেন্ট মার্ভেল ফর টুমরো সিজন ৪’ নিঃসন্দেহে দেশের ডিজিটাল মিডিয়া জগতে নতুন উদ্দীপনা জাগিয়েছে। এই আয়োজন শুধু একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান নয়, বরং এটি একটি প্ল্যাটফর্ম যা তরুণ প্রজন্মের সৃজনশীলতাকে স্বীকৃতি ও অনুপ্রেরণা দিয়ে ডিজিটাল বাংলাদেশ নির্মাণে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা।


প্রকাশিত: June 22, 2025 | সময়: 4:19 am | সুমন শেখ