বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হামিদ (৫২) নামে এক সাবেক সেনা সদস্য নিহত হয়েছেন। সোমবার রাত আটটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত আব্দুল হামিদ উপজেলার মাড়িয়া গ্রামের খবির উদ্দিন মোল্লার ছেলে।
বড়াইগ্রাম ইউপি চেয়ারম্যান মমিন আলী জানান, গত মঙ্গলবার রাতে তিনি কাজ শেষে বড়াইগ্রাম থেকে মোটর সাইকেলে বাগাতিপাড়ার দয়ারামপুরে নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথে আগ্রান সূতিরপাড় এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হন।
পরে পথচারীরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিকে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তিনি মারা যান।