বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর বদলগাছীতে উপজেলা কৃষকলীগের সভাপতি সানাউল হোসেন হিরো’কে গ্রেফতার করেছে পুলিশ।রবিবার (০৮ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ডাকবাংলো এলাকায় ঘুরাঘুরির সময় সদর ও বদলগাছী থানার যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সানাউল হোসেন হিরো উপজেলার হঠাৎপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে।
বদলগাছী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম সানশাইন’কে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশেষ ক্ষমতা আইনে নওগাঁ সদর মডেল থানার ১টি নাশকতা মামলায় উপজেলা কৃষকলীগের সভাপতি সানাউল হোসেন হিরোকে গ্রেপ্তার করা হয়েছিলো। পরে সদর থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। ৫ আগষ্টের পর থেকেই হিরো আত্মগোপনে ছিলো।
রানা /শামি