বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে পবিত্র ‘ঈদ-উল-আযহা’ উপলক্ষ্যে দুস্থ ও অতিদরিদ্র পরিবারকে ভিজিএফ কর্মসূচির আওতায়-জয়পুরহাট পৌর এলাকার ৪ হাজার ৬২১টি দুস্থ পরিবারের মধ্যে বিনামূল্যে ১০ কেজি করে চাল বিতরণ শুরু হয়েছে।
রোববার সকালে জয়পুরহাট পৌরসভা এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে পৌরসভা ভবন চত্বরে জয়পুরহাট পৌরসভার প্রশাসক সবুর আলীর সভাপতিত্বে এ চাল বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।
জয়পুরহাট পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪ হাজার ৬২১টি দুস্থ উপকারভোগী পরিবারের মধ্যে ৪৬হাজার ২১০ মেট্রিক টন চাল বিতরণ করা হবে।