, , ।
জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের বিভিন্ন পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে বিদ্যুৎ সরবরাহকারী কোম্পানী নেসকোর গ্রাহকের ইচ্ছার বিরুদ্ধে প্রিপেইড মিটার সংযোগ প্রদানের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা নাগরিক অধিকার রক্ষা আন্দোলন।
বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট জেলা শহরের কেন্দ্রীয় মসজিদ মার্কেটের শহীদ বিশাল চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে আয়োজিত অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা নাগরিক অধিকার রক্ষা আন্দোলনের সদস্য সচিব অধ্যাপক নজরুল ইসলাম, সদস্য জালাল আহমেদ, আবির হোসেন, একলাস আলী, বারি মাহমুদ, আরমান আলী প্রমুখ।
বক্তারা জয়পুরহাটে অবিলম্বে ফ্যাসিস্ট হাসিনা সরকারের প্রবর্তিত এ প্রকল্প বাতিল সহ প্রিপেইড মিটার সংযোগ বন্ধ করে নাগরিক সুবিধা নিশ্চিত করার দাবি জানান। দাবি মানা না হলে সকল গ্রাহকদের সাথে নিয়ে বিদ্যুৎ সরবরাহ কোম্পানী- নেসকোর অফিস ঘেরাও করে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।