, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ক্রিমিনাল রুল্স এন্ড অর্ডার-এ বিদ্যমান বিধানাবলী শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে রাজশাহী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে ফৌজদারী বিচার ব্যবস্থায় গতিশীলতা আনয়নে ক্রিমিনাল রুল্স এন্ড অর্ডার-এ বিদ্যমান বিধানাবলী পর্যালোচনা ও মতামত প্রদানের জন্য এ সেমিনারের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ও দায়রা জজ গোলক চন্দ্র বিশ্বাস।
প্রধান অতিথির বক্তব্যে গোলক চন্দ্র বিশ্বাস বলেন, ক্রিমিনাল রুল্স এন্ড অর্ডার (ঈৎ.জ.ঙ) বিধান কার্যকর করতে সংশ্লিষ্ট সকলকে নিষ্ঠা, আত্মোৎসর্গ ও আন্তরিকতার সাথে অর্পিত দায়িত্ব পালন করতে হবে। বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কর্তৃক ঘোষিত রোডম্যাপ বাস্তবায়নে বিচারক ও সহায়ক কর্মচারীদের সৎ, দক্ষ ও আন্তরিক হতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মালেক। স্বাগত বক্তব্যে তিনি বিচার বিভাগ সংস্কারের অংশ হিসেবে এ সেমিনারের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।
সেমিনারে অংশগ্রহণকারী বিচারকবৃন্দ ০৬টি গ্রুপে বিভক্ত হয়ে ‘ক্রিমিনাল রুল্স এন্ড অর্ডার’-এ বিদ্যমান বিধাবলী সংক্রান্ত বিষয়ে গ্রুপ প্রেজেন্টশন প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাসুদুল হক, মিজানুর রহমান ও রাজশাহী জেলা আইনজীবী সমিতির সভাপতি আবুল কাশেম প্রমুখ বক্তৃতা করেন।