সর্বশেষ সংবাদ :

সিটি হাট পরিদর্শন করলেন রাজশাহী চেম্বারের সভাপতি

স্টাফ রিপোর্টার: রাজশাহী চেম্বারের সভাপতি মাসুদুর রহমান রিংকু এর নেতৃত্বে আরসিসিআই পরিচালনা পর্ষদ রাজশাহী সিটি হাট পরিদর্শন করেন। রবিবার পরিদর্শনকালে রাজশাহী চেম্বারের নেতৃবৃন্দ রাজশাহী সিটি হাট এর ইজারাদার শওকত আলী এর সাথে হাটের বিভিন্ন বিষয়ে কথা বলেন।
এসময় চেম্বার সভাপতি বলেন, নিজেদের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে আমাদের নিজ দেশের গবাদি পশু হাটে তুলতে হবে। এতে খামারীরা তাদের ন্যায্য মূল্য পাবে এবং গবাদি পশু উৎপাদনে উৎসাহিত হবে। পাশাপাশি আমাদের আমদানির ক্ষেত্রে পরনির্ভরশীলতা কমে আসবে এবং দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে। তিনি ঈদ উপলক্ষ্যে কোন প্রকার সন্দেহজনক বা চোরাচালানকৃত গবাদি পশু যাতে অসৎ ব্যবসায়ীরা হাটে প্রবেশ করাতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ (সুমন), পরিচালকবৃন্দ সাদরুল ইসলাম, কবির হোসেন, তৌহিদ হাসান, খায়রুল বাশার, রুহুল আমিন, তাসনিম হোসেন ও প্রমুখ।


প্রকাশিত: May 26, 2025 | সময়: 3:43 am | সুমন শেখ

আরও খবর