সর্বশেষ সংবাদ :

বাঘায় ভুটভুটির ধাক্কায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক

স্টাফ রিপোর্টার, বাঘা: রাজশাহীর বাঘায় গরুবাহী ভুটভুটির ধাক্কায় সেলিম সাঈদ রেজা (৪০) নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা আড়ানী ইউনিয়নের বাঘা-আড়ানী সড়কের রাজার মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম সাঈদ রেজা আড়ানী ইউনিয়নের বেড়েরবাড়ি গ্রামের নাজিম উদ্দীন সরকারের ছেলে। তিনি মনিগ্রাম আলিম মাদ্রার সহকারী শিক্ষক বি.এস.সি (গণিত) হিসাবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদশী সুত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় সেলিম সাঈদ রেজা মোটর সাইকেল নিয়ে তার কর্মস্থল মনিগ্রাম আলিম মাদ্রাায় যাচ্ছিলেন। পথিমধ্যে আড়ানী ইউনিয়নের বাঘা-আড়ানী সড়কের রাজার মোড় নামক স্থানে বিপরীত দিক থেকে গরু বোঝাই ভুটভুটির সাথে মুখোমুখি সংঘর্ষে তিনি মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক হাসিবুল ইসলাম তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে এ দুর্ঘটনার পর এলাকার লোকজন ভুটভুটি ও চালককে আটক করেন। এরপর ঘটনার স্থল থেকে বাঘা থানা পুলিশ ভুটভুটি উদ্ধার সহ চালককে আটক করে থানায় নিয়ে আসেন। চালক শামিম হোসেন (১৯) পাবনা জেলার আতাইকুলা থানার শিমুলচারা গ্রামের হাবিবুল্লাহ ছেলে বলে জানা গেছে।
বাঘা থানার অফিসার ইনচাজ (ওসি) অ.ফ.ম আসাদ্দুজামান জানান, ঘটনার শিকার শিক্ষক মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে মাদ্রাসা আসছিলেন। পথিমধ্যে এই দুর্ঘটনা সংঘটিত হয়। আমরা স্থানীয়দের মুখ থেকে জানতে পেরেছি, ভুটভুটি একটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেল চালককে ধাক্কা দিলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। তবে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হবে।


প্রকাশিত: মে ১৯, ২০২৫ | সময়: ৩:৪০ পূর্বাহ্ণ | সুমন শেখ