সর্বশেষ সংবাদ :

বানেশ্বরে ব্যবসায়ীদের নিয়ে হাইওয়ে পুলিশের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার, পুঠিয়া: রাজশাহী-ঢাকা মহাসড়কে এলাকায় শৃঙ্খলা যানজট নিরেসন ও দূর্ঘটনা রোদকল্পে করণীয় সম্পকে পুঠিয়ার শিবপুর হাটে অবস্থিত পবা হাইওয়ে থানা প্রশাসনের সাথে রাজশাহীর বানেশ্বর বাজার ব্যবসায়ীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৭ মে সকাল ১১ টার সময় বানেশ্বর বাজার ভ’মি অফিসের মাঠে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজ্জাম্মেল হক কাজী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন, বগুড়া হাইওয়ে রিজনের অ্যাডিশনাল, এসপি, উদয় কুমার সাহা। বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট জাহাঙ্গীর আলম , ৩ নং বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল রাজ্জাক দুলাল, সাবেক বণিক সমিতির সভাপতি আজিজুল বারি মুক্তা, বণিক সমিতির (ভারপ্রাপ্ত) সভাপতি মতিউর রহমান মতি, বিশিষ্ট ব্যবসায়ী ওসমানী আলী, হাট ইজারাদার রাসের সরকার, সাবেক ইউপি সদস্য আজিজ মেম্বার, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবু, এছাড়াও বানেশ্বর হাটবাজার ব্যবসায়ী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত সভায় উপস্থিত ব্যবসায়রা প্রসাশনের কর্মকর্তাদে উদ্দেশ্যে মহাসড়কে পুলিশে চাঁদাবাজী, যানজট, মহাসড়কের উপড় হাটসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেণ। প্রশাসনের কর্মকর্তার ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন।


প্রকাশিত: May 18, 2025 | সময়: 4:12 am | সুমন শেখ

আরও খবর