, , ।
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম বলেছেন, আওয়ামী সরকার দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তারা যাকে প্রতিদ্বন্দ্বি মনে করেছে তাকেই নিশ্চিহ্ন করতে উঠে পড়ে লেগেছে। কিন্তু ভারতের আশীর্বাদপুষ্ট আওয়ামী সরকারের শেষ রক্ষা হয়নি। আগামীদিনেও যারাই ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবে, দেশের মানুষ তাদের রুখে দিবে ইনশাআল্লাহ। বিগত দিনগুলোতে ফ্যাসিবাদী সরকার চরম জুলুম নির্যাতনে জামায়াত এদেশের গণমানুষের প্রাণের সংগঠনে পরিণত হয়েছে। এখন আমাদের নেতাকর্মীদের জ্ঞানের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। বিনয় ও আন্তরিকতার মাধ্যমে মানুষের হৃদয়ের কাছাকাছি যেতে হবে। তাদের বিপদে-আপদে পাশে দাঁড়াতে হবে।
তিনি শনিবার বড়াইগ্রাম উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত তিনদিন ব্যাপী কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তৃতাকালে কালে এসব কথা বলেন। উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা জামায়াতের আমীর ড. মীর নুরুল ইসলাম, সেক্রেটারী সাদেকুর রহমান, রাজশাহী মহানগরীর সহকারী সেক্রেটারী অধ্যক্ষ শাহাদৎ হোসাইন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক ইউনুস আলী ও অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, জেলা সহকারী সেক্রেটারী অধ্যাপক আব্দুল হাকিম ও আতিকুল ইসলাম রাসেল, জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আবুল হোসাইন ও উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা হাশেম আলী মীর বক্তব্য রাখেন।
সানশাইন/ অহিদুল /শামি