সর্বশেষ সংবাদ :

গোদাগাড়ীতে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ গোদাগাড়ীতে জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

 

পৌরসভার ৪,৫ ও ৬ নং ওয়ার্ড শাখা পর্যায়ের কর্মী সভা অনুষ্ঠিত হয়।

 

১৫ জানুয়ারি ( বুধবার) বিকেল ৪ টায় গোদাগাড়ী পৌরসভার হেলিপ্যাড মাঠে এই সভাটি অনুষ্ঠিত হয়।

 

৫ নং ওয়ার্ড শাখা বিএনপি সভাপতি ডাঃ মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম খোকার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য মেজর জেনারেল (অবঃ) মোঃ শরিফ উদ্দীন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী পৌরসভার সাবেক মেয়র মোঃ আনোয়ারুল ইসলাম চৌধুরী, গোদাগাড়ী পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ গোলাম কিবরিয়া রুলু, রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও গোদাগাড়ী পৌর যুবদলের আহ্বায়ক মোঃ মাহবুবুর রহমান বিপ্লব, ডাইংপাড়া বনিক সমিতির সভাপতি মোঃ আসাদুজ্জামান মিলন, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আব্দুর রশীদ,

গোদাগাড়ী পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক মোঃ ফরহাদ বাদশা প্রমুখ।

 

এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সামজাদ আলী।

 

প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল শরীফ উদ্দীন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনারা সবাই এক হয়ে ধানের শীষের পাশে থাকবেন। জাতীয়তাবাদী দল বিএনপির সাথে থেকে আমাদের সকল কার্যক্রমকে ত্বরান্বিত করবেন।

সানশাইন/রাজ


প্রকাশিত: January 15, 2025 | সময়: 6:05 pm | Daily Sunshine

আরও খবর