সর্বশেষ সংবাদ :

নিয়ামতপুরে ককটেল বিস্ফোরণ মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিয়ামতপুর প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর সরকারি কলেজ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আরিফ হাসান ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে ককটেল বিস্ফোরণের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। শুক্রবার ১০ মে রাতে উপজেলা সদর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আরিফ হাসান ইমন উপজেলা সদরের হায়দার আলীর ছেলে।
থানা সূত্রে জানা গেছে, উপজেলা সদরে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তাকে ককটেল বিস্ফোরণের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
নিয়ামতপুর থানা অফিসার ইন চার্জ (ওসি) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ৮ মে ককটেল বিস্ফোরণের ঘটনায় হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে এই মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ পর্যন্ত মোট চারজনকে গ্রেপ্তার করা হলো।


প্রকাশিত: May 11, 2025 | সময়: 5:33 am | সুমন শেখ