সর্বশেষ সংবাদ :

দূর্গাপুর পৌরসভা কৃষক দল কমিটি গঠন ও নওহাটা পৌর কৃষকদল কমিটি স্থগিত

স্টাফ রিপোর্টার: দূর্গাপুর পৌর কৃষকদলের পূর্বের কমিটির নিস্ক্রিয়তার কারণে আমজাদ হোসেনকে আহ্বায়ক এবং রুবেল আলীকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট দূর্গাপুর পৌর কৃষকদলের আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। এছাড়াও পবার নওহাটা পৌর কৃষকদলের কমিটির কার্যক্রমের স্থবিরতা ও অসক্রিয়তার জন্য নওহাটা পৌর কৃষকদল কমিটি পুনর্গঠনের প্রয়োজনে বর্তমান কমিটি স্থগিত করা হয়। সিদ্ধান্ত দুইটি জেলা কৃষকদলের আহবায়ক শফিকুল আলম সমাপ্ত ও সদস্য সচিব আকুল হোসেন মিঠু অনুমোদন করেন।
দূর্গাপুর পৌর কৃষকদলের কমিটির আরো সদস্যরা হলেন যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান, যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে), সুজন আলী, যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টু, আরিফুল ইসলাম আরিফ, যুগ্ম আহ্বায়ক( প্রচারের দায়িত্বে) জাকির হোসেন টিটু, কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন, ময়নাল হোসেন, আলহাজ রেজাউল ইসলাম, আবু আল মুয়াদিদ (অনিক), সাইফুল ইসলাম, কার্ত্তিক সরকার, আসাদুজ্জামান লিটন, রাব্বানী আলী, তোতা আলী, বাবলু, আকতার হোসেন, আব্দুস সামাদ মন্ডল, জাহিদ হাসান, জাহাঙ্গীর আলম, আশরাফ আলী, সাইদুর রহমান, আবু হানিফ, আশরাফুল ইসলাম, মোক্তার হোসেন রেন্টু, আব্দুল গাফফার, আলাল, মোসলেম উদ্দিন, মতিউর রহমান, গোলাম মোস্তফা ও নজরুল ইসলাম।


প্রকাশিত: May 6, 2025 | সময়: 3:58 am | সুমন শেখ