, , ।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ লেখিকা সংঘ, রাজশাহীর মাননীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য ড. মাজেদা খাতুন বুধবার বিকেলে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংগঠনের সদস্যবৃন্দ। বাংলাদেশ লেখিকা সংঘের সভাপতি অধ্যাপক রাশেদা খালেক ও সাধারণ সম্পাদক ড. নূরে এলিস আকতার জাহান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই শোক প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে তারা বলেন, ড. মাজেদা খাতুন পেশাগত জীবনে তিনি ছিলেন একজন স্কুল শিক্ষক। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সম্মানিত প্রফেসর ড. এবাদত হোসেন স্যারের সহধর্মীনী। তিন পুত্র এবং এক কন্যা সন্তানের তিনি জননী।
তাঁর মৃত্যুতে বাংলাদেশ লেখিকা সংঘের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। বাংলাদেশ লেখিকা সংঘের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা প্রকাশ করছি।