সর্বশেষ সংবাদ :

নওগাঁয় বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময়

স্টাফ রিপোর্টার, নওগাঁ: বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক নওগাঁয় মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন ও কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের আয়োজন করে। সভায় ক্যাবের সভাপতি আজাদুল ইসলাম আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক ইরফান উদ্দিন আহমেদ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি উপ-পরিচালক রুবেল আহমেদ, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ, যমুনা টিভির সিনিয়র রিপোর্টার শফিক ছোটন, বাসদের জেলা সমন্বয়ক জয়নাল আবেদীন মুকুল, সমাজকর্মী নাইস পারভীন সহ অন্যরা।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, শুধু ভোক্তা অধিদপ্তর সবসময় বাজার তদারকি বা জরিমানা করলেই হবে না বরং ভোক্তাদেরকেও সব সময় সচেতন থাকতে হবে। কোন পণ্যের দাম, মান ও ওজনে অসামঞ্জস্য থাকলে রশিদসহ ভোক্তা অধিদপ্তরে অভিযোগ করতে হবে।
এছাড়া নিরাপদ খাদ্য উৎপাদন ও বাজারজাত নিয়ে সবাইকে সচেতন থাকতে হবে। বেশি সচেতন থাকতে হবে কৃষকদের। যেখানে থেকে শাক-সবজি বা খাদ্য শস্য বাজারজাত হয়ে থাকে।


প্রকাশিত: April 30, 2025 | সময়: 3:28 am | সুমন শেখ

আরও খবর