মোহনপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গরু বিতরণ

মোহনপুর প্রতিনিধি: মোহনপুরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বকনা-ষাঁড় বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর মাঝে বকনা-ষাঁড় গরু বিতরণ করা হয়।
সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ২৮ জনের মাঝে গরুসহ ভিটামিন, মিনারেল ও কৃমিনাশক ঔষধ বিতরণ করা হয়। গরু বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খন্দকার সাগর আহম্মেদ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজা, সমাজসেবা অফিসার ইমাম হাসান শামীম, বিআরডিবি কর্মকর্তা মশিউর রহমান, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. হুমায়ন কবির, উপকারভোগী সহ সাংবাদিকরা।


প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৫ | সময়: ৪:২২ পূর্বাহ্ণ | সুমন শেখ