সর্বশেষ সংবাদ :

বাগমারায় মুক্তিযোদ্ধা সংসদ ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ঈদ পুনর্মিলনী

স্টাফ রিপোর্টার, বাগমারা: বাগমারায় মুক্তিযোদ্ধা সংসদ ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের যৌথ উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্প্রতি উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম। বীরমুক্তিযোদ্ধা ও শহীদ সেকেন্দার মেমোরিয়াল উচ্চ বিদ্যলয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকা।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক ডিএম জিয়াউর রহমান জিয়া, ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আব্দুস সোবহান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, আব্দুল জব্বার, মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রুবল ও মহিলা মুক্তিযোদ্ধা শামসুন নাহার। অনুষ্ঠানে ১৬৮ জন মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: April 22, 2025 | সময়: 5:00 am | সুমন শেখ

আরও খবর