, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর বেলদারপাড়া নিবাসী মৃত নিজাম উদ্দিনের মেয়ে, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান এবং বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সাধারণ সম্পাদক সামাদ খানের ভাগ্নি ঝর্ণা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার দুপুর ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। বাদ এশা টিকাপাড়া ঈদগাহ মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে টিকাপাড়া গোরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়ে।
ঝর্ণা বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার নেতৃবৃন্দ। বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সভাপতি শরিফুল ইসলাম তোতা এবং সাধারণ সম্পাদক সামাদ খান দুপুরেই এক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন। নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসস্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।