সর্বশেষ সংবাদ :

নগরীর বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপি’র নবগঠিত সভাপতি মিলু, সম্পাদক মহনকে সংবর্ধনা প্রদান

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল, রাজশাহী মহানগর বিএনপি’র সাংগঠনিক তাৎপরতা বৃদ্ধি ও দলকে সুসংগঠিত করার লক্ষ্যে ১৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপি’র নবগঠিত সভাপতি শামসুল হোসেন মিলু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হলে বজলুজ্জামান মহনকে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার কাদিরগঞ্জ মহিলা কলেজের উত্তর রাস্তায় বিকালে ৪ টায় রাজশাহী এই সংবর্ধনা প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ এরশাদ আলী (ঈশা)। প্রধান বক্তায় ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সদস্য সচিব মামুন-অর-রশিদ মামুন। বিশেষ অতিথি ছিলেন বিএনপি রাজশাহী মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুর হুদা, আসলাম সরকার, শফিকুল ইসলাম শাফিক বজলুল হক মন্টু, জয়নাল আবেদীন শিবলী।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নুরুজ্জামান রাজন। সঞ্চলনায় ছিলেন সদস্য সচিব সৈয়দ রিয়াজ আলী লেলিন। সার্বিক তত্ত্বাবধায়নে: সোলেমান হোসেন ও মোঃ আনোয়ার হোসেন ।


প্রকাশিত: April 20, 2025 | সময়: 3:17 am | সুমন শেখ