সর্বশেষ সংবাদ :

লালপুরে প্রাইভেটকারের ধাক্কায় এক ব্যক্তি নিহত

লালপুর প্রতিনিধি: লালপুর-ঈশ্বরদী সড়কের নাটোরের দক্ষিণ লালপুর এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় বেলাল হোসেন (৬৭) নামে একজনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত বেলাল লালপুর উপজেলার নবীনগর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, বেলাল হোসেন সড়কের একপাশ দিয়ে পায়ে হেঁটে লালপুর বাজারে যাচ্ছিলেন। এসময় ঈশ্বরদীমুখী একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিলে তিনি সড়কে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লালপুর থানার ওসি তদন্ত বিষয়টি নিশ্চিত করে বলেন ঘাতক প্রাইভেটকারটি থখনই পালিয়ে যায়। এঘটনায় থানায় কেউ কোন অভিযোগ করেনি। ফলে মামলা হয়নি।


প্রকাশিত: April 20, 2025 | সময়: 3:11 am | সুমন শেখ

আরও খবর