বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলার অনুমোদিত পাঁচটি অনলাইন নিউজপোর্টাল অফিস সরেজমিনে পরিদর্শন করেছে তথ্য অধিদপ্তরের একটি প্রতিনিধি দল। দেশের বিভিন্ন জেলার অনুমোদিত নিউজপোর্টাল সরেজমিনে পরিদর্শনের অংশ হিসেবে রাজশাহীর নিউজপোর্টাল অফিসগুলো পরিদর্শন করা হয়। পরিদর্শন করা নিউজপোর্টালগুলো হচ্ছে- ডেইলি সানশাইন ডট কম ডট বিডি, পদ্মা টাইমস ২৪ ডট কম, সোনালীসংবাদ ডট কম, দৈনিক বার্তা ডট কম এবং ডেইলি সোনার দেশ ডট কম।
পরিদর্শন দল পোর্টালগুলোর নিবন্ধন নবায়ন, ¯’ায়ী অফিস, জনবল, সরঞ্জামাদি, ফলোয়ার সংখ্যা, ফ্যাক্ট চেকিং এর মতো বিষয়গুলো তদারক করেন।
তথ্য অধিদফতরের উপপ্রধান তথ্য অফিসার শাহিদা সুলতানার নেতৃত্বে পরিদর্শন দলে ছিলেন সিনিয়র তথ্য অফিসার মারুফা রহমান ঈমা, ক্রয় কর্মকর্তা ও প্রধান তথ্য কর্মকর্তার ব্যক্তিগত সহকারী। এ সময় রাজশাহী পিআইডির উপপ্রধান তথ্য অফিসার তৌহিদুজ্জামান, সিনিয়র তথ্য অফিসার আতিকুর রহমান শাহ্ এবং জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরিন পরিদর্শন দলকে সহযোগিতা করেন।
শুক্রবার তার নেতৃত্বে বেলা ১২টায় ১০ জন কর্মকর্তা ও সহকারীদের সমন্বয়ে দৈনিক সানশাইন কার্যালয় পরিদর্শন করেন। যাদের মধ্যে তথ্য অধিদপ্তরের প্রধান কার্যালয়ের চারজন এবং বাকিরা স্থানীয় দপ্তরের কর্মকর্তা কর্মচারিবৃন্দ ছিলেন। এ সময় প্রতিনিধি দলের কর্মকর্তাবৃন্দ নিবন্ধনের কাগজপত্র যাচাই ও নিয়মিত প্রতিবছর নির্ধারিত ফি দিয়ে অনুমোদন নেয়া হয়েছে কি না সেদিকে বিশেষ গুরুত্বারোপ করেন। উপপ্রধান তথ্য অফিসার শাহিদা সুলতানা দৈনিক সানশাইন পত্রিকার অনলাইনের জনবল ও অনলাইন কার্যক্রমের বিভিন্ন সরঞ্জামাদি রয়েছে কিনা তা দেখেন। এসময় তিনি নিউজ পোর্টালও ভিজিট করে কোন ধরনের সংবাদ পরিবেশন করা হচ্ছে সেটি খতিয়ে দেখেন।
পরিদর্শন শেষে উপপ্রধান তথ্য অফিসার শাহিদা সুলতানা বলেন, তথ্য অধিদপ্তরের নির্দেশনায় আমরা অনলাইন নিউজ পোর্টালগুলো পরিদর্শন করছি। আমরা মূলত নিবন্ধনের কাগজপত্রসহ অন্যান্য প্রয়োজনীয় বিষয়গুলি দেখতে এসেছি। অফিস পরিদর্শন করে আমার কাছে মনে হয়েছে মিডিয়া হাউস চালাতে যেসকল বিষয় গুলো থাকা প্রয়োজন সেগুলো সন্তোষজনক ভাবে রয়েছে। এসময় তিনি সানশাইনের কতৃপক্ষকে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন।
তিনি বলেন, অফিসের যন্ত্রপাতি, লোকবল দেখলাম এবং যারা প্রতিনিধি হিসেবে কাজ করছে তাদের তালিকাও নিয়েছি। আমার কাছে মনে হয়েছে অনলাইন পোর্টাল চালাতে যেসব বিষয়গুলো থাকা প্রয়োজন সেগুলো সবই আছে।
এছাড়াও উপস্থিত ছিলেন, দৈনিক সানশাইন এর সম্পাদক সাইফুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক শাহ্জাদা মিলন, মহা-ব্যবস্থাপক নূরুল হকসহ সানশাইনে কর্মরত সাংবাদিক, ফটো সাংবাদিকসহ অন্য স্টাফবৃন্দ।