সর্বশেষ সংবাদ :

বাঘায় বিয়ের ১১ দিন পর গৃহবধূর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার, বাঘা: রাজশাহীর বাঘায় বিয়ের ১১ দিন পর বৃষ্টি খাতুন (২৩) নামে এক গৃহবধূর আত্মহত্যা করেছে। বুধবার বিকাল ৫ টায় বাঘা থানার পুলিশ শয়ন ঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন। গৃহবধূ বৃষ্টি খাতুন গড়গড়ি ইউনিয়নের জোতরাঘব গ্রামের আবদুল লতিফের স্ত্রী।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান বলেন, গড়গড়ি ইউনিয়নের জোতরাঘব গ্রামের নজরুল ইসলামের ছেলে আবদুল লতিফের সাথে একই গ্রামের বৃষ্টি খাতুনের ১১ দিন আগে বিয়ে হয়। বিয়ের ৮ দিন পর বৃষ্টি খাতুনের স্বামী আবদুল লতিফ ঢাকায় এক কোম্পানিতে চাকরির সুবাদে চলে যান।
এদিকে স্বামী ঢাকায় চলে যাওয়ার দুদিন পর নিজ শয়ন ঘরে তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বৃষ্টি। পরিবারের লোকজন পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিক মৃত্যুর কারণ জানা যায়নি। তদন্ত চলছে।


প্রকাশিত: April 18, 2025 | সময়: 2:47 am | সুমন শেখ