সর্বশেষ সংবাদ :

গোমস্তাপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ওয়াসিম (২৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার চৌডালা ইউনিয়নের বেলালবাজার গ্রামের একটি আমবাগানে ঝুলন্ত অবস্থায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। সে ওই ইউনিয়নের সাহেব গ্রামের নেস মোহাম্মদের ছেলে।
পুলিশ জানায়, বুধবার রাতের কোন এক সময় ওই যুবক আত্মহত্যা করে থাকতে পারে। পরিবারের লোকজন জানান, সে দীর্ঘদিন যাবত মানসিক রোগে আক্রান্ত ছিল। গোমস্তাপুর থানার ওসি রইসউদ্দিন জানান, বৃহস্পতিবার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বলে তিনি জানান।
প্রসঙ্গত মঙ্গলবার রহনপুর পৌর এলাকার পিড়াশন মহল্লায় রবিন (৩০) নামে এক যুবক আত্মহত্যা করে।


প্রকাশিত: April 18, 2025 | সময়: 2:47 am | সুমন শেখ