বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্পোটর্স রিপোর্টার: প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালিকা)-২০২৪ জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাঁথিয়া, পাবনা দলকে সংবর্ধনা প্রদান ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপ-পরিচালকের কার্যালয়ের আয়োজনে আজ বুধবার বিকালে রাজশাহী নগরীর কালেক্টরেট মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খোন্দকার আজিম আহমেদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) (যুগ্মসচিব) রেজাউল আলম সরকার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপ -পরিচালক সানাউল্লাহ।